নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার রোকনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিলেটের জৈন্তাপুরের সইয়া এলাকার আহসান উল্লাহর ছেলে নূরুল ইসলাম (২৬) ও আব্দুর রহিমের ছেলে সবুজ আহমদ (২০)। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ দুইজনের মরদেহ উদ্ধার করেছে।
শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল চন্দ্র ভৌমিক জানান, ওই দুইজন তাদের আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। সেখান থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে মঙ্গলবার সকাল ৬টার দিকে তারা মহাসড়কের রোকনপুর নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের পরিবারে খবর দেয়া হয়েছে।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed