ছাতকে সিঁধ কেটে ঘরে ঢুকে বৃদ্ধাকে হত্যা
ছাতক প্রতিনিধি: ছাতকে এক বৃদ্ধাকে গলায় চাপা দিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাতে জাউয়া ইউনিয়নের সুড়িগাঁও গ্রামের মৃত আব্দুল মজিদের স্ত্রী আয়ধনবিবি (৬০) কে নিজ ঘরে গলায় চাপা দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সুত্রে জানা যায়, বসত ঘরের পিছন দিয়ে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা বৃদ্ধা আয়ধন বিবিকে হত্যা করেছে।
মহিলার গায়ে বস্তা জড়িয়ে গলা চেপে তাকে হত্যা করা হয়। ঐ বৃদ্ধ মহিলার এক ছেলে ও দু’কন্যা রয়েছে। ছেলে বর্তমানে প্রবাসে আছে।
রাতেই জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মুক্তার আলী ও এসআই নুর মোহাম্মদ খান ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেন। বৃহস্পতিবার সকালে আয়ধন বিবির লাশ সুনামগঞ্জ মর্গে প্রেরন করা হয়। পুলিশ ও স্থানীয়দের ধারনা চুরি করতে রাতে চোরেরা ঘরে প্রবেশ করলে হয়তো ঐ মহিলা তাদের চিনে ফেলেন। এ জন্য চোরেরা তাকে হত্যা করেছে। অপর দিকে সম্পদ আত্মসাতের জন্য তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে অনেকের ধারনা।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed