তিন সিটি নির্বাচনের তফসিল ঘোষণা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
আজ বুধবার (১৩ জুন) আগারগাঁওস্থ নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে বুধবার দুপুরে এ তিন সিটি নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।
এই তিন সিটি নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা আজ থেকেই মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। নিয়ম অনুযায়ী তফসিল ঘোষণার দিন থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ করা হয়।
তফসিলে বলা হয়, এই তিন সিটিতে রিটার্নিং অফিসারের নিকট মনোনয়পত্র জমাদানের শেষ তারিখ ২৮ জুন, প্রার্থীতা বাছাই ১ ও ২ জুলাই এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ জুলাই নির্ধারণ করা হয়েছে। এছাড়া ভোটগ্রহণ আগের ঘোষিত আগামী ৩০ জুলাই-ই অনুষ্ঠিত হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে। এর আগে ২৯ মে এ তিন সিটি নির্বাচনের তারিখ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
সচিব বলেন, এসব নির্বাচনে বরিশাল, সিলেট ও রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া রাজশাহী ও বরিশালে ১০ জন করে এবং সিলেট সিটি করপোরেশনে ৯ জন সহকারি রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ৬টি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে। এ তিন সিটিতেও ইভিএম ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। তবে কি পরিমাণ ইভিএম ব্যবহার করা হবে এটি কমিশন সিদ্ধান্ত নেবে।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed