Main Menu

ঝড়ে ট্রলারডুবিতে নিহত ১, নিখোঁজ অনেকে

বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র উপকূলে ঝড়ের কবলে পড়ে ডুবে গেছে ৭টি মাছধরা ট্রলার। এ ঘটনায় ১ জনের মরদেহ ও ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেক।

রোববার (১০ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত এ ঘটনা ঘটে।

উদ্ধারকৃত মাঝি-মাল্লার মধ্যে আহত ৫ জনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি জানান, সমুদ্র উপকূলে ঝড়ো হাওয়ার কবলে পড়ে কক্সবাজার সমুদ্র উপকূলের নাজিরারটেক থেকে শৈবাল পর্যন্ত ৭টি ট্রলার ডুবে যায়।

ঝড়ের কবলে পড়ে ১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল।

Share





Related News

Comments are Closed