হবিগঞ্জে পতাকা টানাতে গিয়ে আর্জেন্টিনা ভক্তের মৃত্যু
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলায় আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রিয়াদ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এঘটনায় সেলিম মিয়া নামে একজন আহত হয়েছেন ।
শুক্রবার (৮ জুন) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার রিচি গ্রামে এঘটনা ঘটে। নিহত রিয়াদ রিচি গ্রামের জিতু মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়- রিয়াদ ও সেলিম দুইজনই আর্জেন্টিনা ফুটবল দলের ভক্ত। উল্লেখিত সময়ে বাড়িতে টিনের চালায় প্রিয় দলের পতাকা টানাতে গিয়ে রিয়াদ বৈদ্যুতিক তাড়ে জড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিকেল চিকিৎসক মেহেদী হাসান এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed