হবিগঞ্জে সাংবাদিক নির্যাতনের ঘটনায় দুই এসআই ক্লোজড
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে চ্যানেল এস এর সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনকে মিথ্যা অভিযোগে আটক করে থানায় নিয়ে রাতভর নির্যাতনের ঘটনায় সদর মডেল থানার এসআই রকিবুল ইসলাম ও এসআই আব্দুল মুকিত চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ জুন) পুলিশ সুপার বিধান ত্রিপুরা সাংবাদিকদের এ তথ্য জানান।
উল্লেথ্য, গত ৩১ মে বৃহস্পতিবার রাতে শহরের যশেরআব্দা এলাকায় সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনের বাসায় একদল পুলিশ প্রবেশ করে তার ভাইয়ের পকেটে কয়েকটি ইয়াবা দিয়ে আটক করে থানায় আনতে যায়। এসময় সাংবাদিক জীবনসহ তার পরিবারের লোকজন প্রতিবাদ করলে পুলিশ জীবনসহ তার ভাইকে আটক করে থানায় নিয়ে আসে। রাতভর জীবনের উপর নির্যাতন করে পরদিন শুক্রবার সকালে তাকে সদর হাসপাতালে চিকিৎসা করানো হয়। বিষয়টি শুক্রবার সকালে জেলায় কর্মরত সাংবাদিকরা জানতে পেরে তাৎক্ষনিক দুপুরে প্রেসক্লাবে এক প্রতিবাদ সমাবেশ করে। এরপর শনিবার পুলিশ সুপার বিধান ত্রিপুরা ঘটনা তদন্তে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন। এর পর থেকেই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবীতে হবিগঞ্জের কর্মরত গণমাধ্যম কর্মীরা তাদের প্রত্যাহার ও ব্যবস্থা গ্রহনের জন্য বিভিন্ন আন্দোলণ কর্মসূচি গ্রহন করে আসছিল।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed