ঈদের ‘ইত্যাদি’ মাতাবেন ৫০ বিদেশি
বিনোদন ডেস্ক: প্রতিবছরের মতো এবার ঈদেও প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। আর এবারও যথারীতি ইত্যাদি’তে থাকবে বিদেশিদের নিয়ে মজার পর্ব।
এবারের এই পর্বে অংশগ্রহণ করেছেন পৃথিবীর বিভিন্ন দেশের ৫০ জন নাগরিক। এদের মধ্যে নাচে অংশ নিয়েছেন ২৫ জন এবং অভিনয়ে অংশ নিয়েছেন ২৫ জন। এবারের বিষয় ‘পারিবারিক শান্তি’।
ইত্যাদি’র নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত জানান, প্রায় দুই যুগ ধরে বিদেশি নাগরিকদের দিয়ে আমাদের লোকজ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে নিয়মিতভাবে তুলে ধরছে ‘ইত্যাদি’। এই বিদেশিদের মাধ্যমে আমাদের সংস্কৃতি ছড়িয়ে পড়ছে বিশ্বের নানা প্রান্তে। মাত্র কয়েকদিনের পরিচয়ে বিদেশিদের সাথে যে আত্মীক বন্ধন হয় তা কখনোই ভোলার নয়।
বিদেশিদের সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা জানিয়ে হানিফ সংকেত বলেন, এরা অপেশাদার, তবে অনেক পেশাদার শিল্পীরও এদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। বিশেষ করে ওদের সময়জ্ঞান, নিষ্ঠা, একাগ্রতা, কষ্ট সহিষ্ণুতা, আন্তরিকতা দেখে আমি মুগ্ধ।
‘ইত্যাদি’ প্রচারিত হবে ঈদের পরদিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। এটি প্রচারিত হবে কেয়া কসমেটিক্স লিমিটেডের সৌজন্যে।
Related News
সালমান শাহর দেহাবশেষ তুলতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নব্বই দশকের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর রহস্যRead More
হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে কঠোর শাস্তি
Manual2 Ad Code বিনোদন ডেস্ক: ইরানের জনপ্রিয় নারী গায়িকা পারাস্তু আহমদিকে হিজাব ছাড়া কনসার্টে পারফর্মRead More



Comments are Closed