রাজনগরে চার প্রতিষ্ঠানকে জরিমানা
মৌলভীবাজার প্রতিনিধি: রাজনগরে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে চার ব্যবসা প্রতিস্টানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৪ জুন) রাজনগর উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এসব জরিমানা আদায় করা হয়।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ, ইফতারসহ অন্যান্য খাবার রাস্তার পাশে খোলা অবস্থায় বিক্রি করা, ওজনে কম দেওয়া, মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রি করা, নিয়ম না মেনে ইট ভাটা চালানোসহ বিভিন্ন অপরাধে এ জরিমানা করা হয়। এদের মধ্যে মেসার্স এম আর এস ব্রিকস ফিল্ডকে ২০ হাজার টাকা, রাধারমন মিষ্টান্ন ভান্ডারকে ৪ হাজার টাকা, শতাব্দি ডিপার্টমেন্টাল স্টোরকে ৫শ’ টাকা, মোশাহিদ মিয়ার ফলের দোকানকে ৫শ’ টাকাসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে রাজনগর উপজেলা নির্বাহী অফিসার ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। রাজনগর থানা পুলিশের বেশ কিছু সদস্য অভিযানে সহায়তা করে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed