Main Menu

বিশ্বনাথে ৪ জোয়াড়ীকে কারাদন্ড

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে জোয়ার আস্তানায় অভিযানে ৪জনকে আটক করে পুলিশ। আজ শুক্রবার বিকেলে উপজেলার সিংগেরকাছ বাজার থেকে তাদের আটক করা হয়। ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটককৃত ৩জনকে ১৫দিন ও ১জনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও (ভারপ্রাপ্ত) ফাতেমা তুজ জোহরা। এসময় থানা পুলিশ উপস্থিত ছিল।
দন্ডপ্রাপ্তরা হলো- উপজেলার মাঝগাঁও গ্রামের মৃত আবদুল করিম সাধুর ছেলে রুপন মিয়া (২৮), একই গ্রামের খোয়াজ আলীর ছেলে মুনসুর আলী (২৩), সিংরাওলী গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে রুবেল আহমদ (২০) এবং এক মাসের কারাদন্ডপ্রাপ্ত হলেন পশ্চিমগাঁও গ্রামের জমির আলীর ছেলে তাজ উদ্দিন (২৫)। দন্ডপ্রাপ্তদের শনিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানায়।
জানা গেছে, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম ও ওসি (তদন্ত) দুলাল আকন্দের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার সিংগেরকাছ বাজারে অভিযান চালায়। এসময় ৪ জোয়াড়ীকে আটক করে। এসময় প্রায় ৭-৮জন জোয়াড়ী পালিয়ে যায় বলে পুলিশ জানায়। আটককৃতদের কাছ থেকে নগদ টাকা, তাস’সহ জুয়ার বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌছেন ইউএনও (ভারপ্রাপ্ত) ফাতেমা তুজ জোহরা। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটককৃত ৩ জোয়াড়ীকে ১৫দিনের একজনকে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
জোয়াড়ী আটকের সত্যতা স্বীকার করে থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, দন্ডপ্রাপ্তদের শনিবার জেল হাজতে প্রেরণ করা হবে।

Share





Related News

Comments are Closed