Main Menu

ময়মনসিংহে বজ্রপাতে নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক : ময়মনসিংহে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন। এরা হলেন ময়মনসিংহ সদর উপজেলার কৃষক আব্দুল সেকাব (৬০) এবং মুক্তাগাছা উপজেলার জেলে এরশাদ মিয়া (২৬)।

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার (ওসি) মাহমুদুল ইসলাম বলেন, সদর উপজেলার কুষ্টিয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের নাপতাকুড়ি বিলে ধান কাটার সময় বজ্রপাতে মারা যান আব্দুল সেকাব।

মুক্তাগাছা থানার ওসি আলী আহাম্মদ মোল্লা বলেন, উপজেলার কলাকান্দা গ্রামের রোয়া বিলে মাছ ধরার সময় এরশাদ মিয়া নামে এক জেলে বজ্রপাতে মারা যান।

Share





Related News

Comments are Closed