ইন্টারনেট আরও ৪দিন ধীর থাকতে পারে
তথ্য প্রযুক্তি ডেস্ক: দেশে ইন্টারনেটের গতি আরও চারদিন ধীর গতির থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।
বুধবার (২৩ মে) এমনটি জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান।
ইন্টারনেটের গতি ২৪ মে পর্যন্ত ধীর গতির কথা বলা হলেও এই সময় বৃদ্ধি পেতে পারে জানিয়ে মশিউর বলেন, ‘এই সময় ২৭ মে পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বঙ্গোপসাগরের তলদেশে সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণ কাজ করার সময় বৈরি আবহাওয়ার কারণে এতো সময় লাগছে।’
এর আগে মশিউর রহমান বলেছিলেন, ১৮ মে শুক্রবার থেকে ডেটা সার্ভিসে সমস্যা দেখা দিতে শুরু করেছে। ভারতের চেন্নাই অংশে সাবমেরিন ক্যাবলের রক্ষণাবেক্ষণের কাজ চলায় আগামী ২৪ মে পর্যন্ত এ সমস্যা থাকবে। ইন্টারনেট সেবা যাতে ব্যাহত না হয়, সে জন্য বিকল্প উপায়ে ব্যান্ডউইথ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তারপরও বিঘ্ন ঘটতে পারে।
ব্যান্ডউইথের রুট কক্সবাজার-চেন্নাই-সিঙ্গাপুর থেকে কক্সবাজার-ব্যাংকক-সিঙ্গাপুরে পরিবর্তন করা হয়েছে। আর এ জন্যই হালকা সমস্যা তৈরি হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed