Main Menu

হবিগঞ্জে যুদ্ধাপরাধ মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বানিয়াচং উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মধু মিয়া তালুকদার (৫৫) কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১১টায় একদল সাদা পোশাকধারী লোক শহরে কোর্ট মসজিদ এলাকা থেকে তাকে আটক করে। তবে বুধবার (২৩ মে) দুপুরে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়েছে।

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মধু মিয়ার বিরুদ্ধে বানিয়াচং উপজেলার বিথঙ্গল এলাকার প্রমোদ রায়, আরাধন সরকার, লক্ষণ সরকার ও আদম আলীকে হত্যা করে মধু মিয়া ও তার লোকজন। এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

হবিগঞ্জের গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধ মামলায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় । মামলায় গ্রেফতারি পরোয়ানা জারীর প্রক্ষিতে তাকে গ্রেফতার করা হয় । বুধবারই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

Share





Related News

Comments are Closed