বানিয়াচংয়ে মাড়াইয়ের মেশিনের আঘাতে কৃষকের মৃত্যু
বানিয়াচং প্র্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে ধান মাড়াইয়ের মেশিনের আঘাতে ধানু দাস (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত ধানু দাস উপজেলার মশাকালি গ্রামের বাসিন্দা।
বুধবার বেলা ১২টার দিকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়- সকালে মশাকালি গ্রামে মাড়াই মেশিন দিয়ে ধান মাড়াই করছিলেন কৃষক ধানু দাস। এসময় চলমান মেশিনের একটি ব্যাল্ট ছুটে এসে তার মাথায় লাগলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed