অভিনেত্রী তাজিন আহমেদ আর নেই
বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদ আর নেই (ইন্নালিল্লাহি… রাজিউন)। মঙ্গলবার বিকাল চারটা ৩৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৩ বছর। ১৯৭৫ সালের ৩০ জুলাই নোয়াখালীতে জন্ম নেন ক্ষণজন্মা এই অভিনেত্রী।
আজ দুপুর ১২টার দিকে উত্তরার বাসাতে হৃদরোগে আক্রান্ত হন তাজিন আহমেদ। এরপর তাকে উত্তরা ১১ নম্বর সেক্টরের রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েক ঘণ্টা লাইফ সাপোর্টে রাখার পর তাজিন আহমেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এই অভিনেত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম। তিনি বলেন, মৃত্যুর আগে তাজিনকে ইলেক্ট্রিক শক দিয়েও রাখা হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হলো না। তাজিন ৪ টা ৩৫ মিনিটে আমাদের ছেড়ে চলে গেলেন।
জানা যায়, তাজিন আহমেদের এজমার সমস্যা ছিল। হার্টের কোনো সমস্যা ছিল এটা জানা ছিল না। হঠাৎ করেই দুপুর ১২ টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হন।
‘নাট্যজন’ নাটকদলের হয়ে তিনি মঞ্চে কাজ করেছেন। ২০০০ সালে ‘আরণ্যক’ নাট্যদলে যোগ দিয়ে এখনো দলটির সঙ্গে যুক্ত আছেন।পরবর্তীতে টিভি নাটকে অভিনয় করে দর্শকের কাছে প্রিয় হয়ে ওঠেন তাজিন আহমেদ। লিখেছেন বেশ কয়েকটি টিভি নাটক। রেডিও এবং টেলিভিশনে উপস্থাপনাও করেছেন তাজিন। তবে বর্তমানে টেলিভিশন নাটকেও খুব একটা নিয়মিত নন তাজিন। কিছুদিন আগে আরণ্যকের দর্শকপ্রিয় ‘ময়ূর সিংহাসন’ নাটকে অভিনয় করেন এই অভিনেত্রী।
এদিকে তাজিন আহমেদের মারা যাওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন অভিনেতা রিয়াজ, রওনক হাসান, নির্মাতা বদরুল আনাম সৌদ, সকাল আহমেদ, অভিনেত্রী জেনীসহ অনেকেই।
অভিনেতা রওনক হাসান জানান, মরদেহ সমাহিত করার বিষয়ে এখন পর্যন্ত কোনও সিদ্ধান্ত পরিবার থেকে নেওয়া হয়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতকোত্তর করে তাজিন আহমেদ অভিনয়ের পাশাপাশি ভোরের কাগজ, প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। আনন্দ ভুবন ম্যাগাজিনের কলামিস্টও ছিলেন তিনি। পরে মার্কেন্টাইল ব্যাংকে পাবলিক রিলেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অভিনেত্রী তাজিন আহমেদের অভিনয়জীবনের শুরু হয় ১৯৯৬ সালে। দিলারা ডলি রচিত ও শেখ নিয়ামত আলী পরিচালিত ‘শেষ দেখা শেষ নয়’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তার অভিনয়যাত্রা শুরু। নাটকটি ১৯৯৬ সালে বিটিভিতে প্রচার হয়েছিল।
এরপর তিনি অসংখ্য নাটক-টেলিছবি দর্শকদের উপহার দিয়েছেন। তিনি দীর্ঘদিন থিয়েটারে অভিনয় করেছেন।
তাজিন আহমেদের জন্ম ১৯৭৫ সালের ৩০ জুলাই নোয়াখালী জেলায়। তিনি বেড়ে উঠেছেন পাবনা জেলায়। বাংলাদেশের একজন অভিনেত্রী এবং উপস্থাপক। ঢাকার ইডেন কলেজ থেকে পড়াশোনা করেছেন তাজিন আহমেদ।
অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও সুনাম অর্জন করেছেন তিনি। খুব ভালো তাজিন আহমেদের লেখার হাতও। অনেক দিন যুক্ত ছিলেন সাংবাদিকতার সঙ্গে।
মঙ্গলবার (২২ মে) সকালে হার্ট এটাক করেন তিনি। এরপর হাসপাতালে ভর্তি করা হলে বিকেল ৪টা ২০ মিনিটের দিকে মারা যান এ অভিনেত্রী।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed