অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব’র ইফতার মাহফিল
প্যারিস, ফ্রান্স থেকে সংবাদদাতা: ফ্রান্সের প্যারিসে পবিত্র রমজান উপলক্ষে কমিউনিটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ইউরোপ জুড়ে বাংলাদেশি সাংবাদিকদের শীর্ষ সংগঠন “অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব”।
গত ১৮ মে শুক্রবার সংগঠনের সহ-সভাপতি শামসুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তাহিরের সঞ্চালনায় প্যারিসের ক্যাথসীমায় সোনার বাংলা রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী টেলিভিশনের চীফ নিউজ এডিটর ইকবাল করিম নিশান।
বিশেষ অতিথি ছিলেন অল ইউরোপ আওয়ামীলীগ সহ সভাপতি আবদুল্লা আল বাকী, ফ্রান্স আওয়ামীলীগ সহ সভাপতি সুনাম উদ্দীন খালিক, ফ্রান্স বিএনপি সাবেক সভাপতি আহসানুল হক বুলু, সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, ফ্রান্স আওয়ামীলীগ যুগ্ন সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ, বাংলাদেশ এসোসিয়েশনের আহ্বায়ক সালেহ আহমদ চৌধুরী , ইপিবিএ ফ্রান্স শাখা সভাপতি ফারুক খান,ফ্রান্স বঙ্গবন্ধু পরিষদ সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম, সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতি ফ্রান্স সাধারণ সম্পাদক শুভ্রত ভট্টাচার্য শুভ , প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল , ফ্রান্স আওয়ামীলীগ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহীন আরমান চৌধুরী, ইপিবিএ কেন্দ্রীয় কর্মসংস্থান সম্পাদক শাহাদৎ হোসেন সাইফুল, প্যারিস বাংলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক লুৎফুর রহমান বাবু, ফ্রান্স বিএনপি সাবেক কোষাধক্ষ সাইফুল ইসলাম , সাবেক সহ সাংঘঠনিক সম্পাদক ফারুক হোসেন,ফ্রান্স যুবদল সভাপতি আরিফ হাসান, সর্ব ইউরোপিয়ান যুবদল আহ্বায়ক মিল্টন সরকার , ফ্রান্স ছাএলীগ সভাপতি তাজেল আহমেদ ,সাবেক সভাপতি এম আশরাফ, সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব,সাধারন সম্পাদক সোহাগ সারওয়ার,সাংগঠনিক সম্পাদক নয়ন মামুন, প্রচার সম্পাদক রেজাউল করিম,সহ সাংঘঠনিক সম্পাদক জাকির হোসেন,মিজানুর রহমান,মোঃ মোস্তফা প্রমুখ।
অনুষ্ঠানে দেশ ,জাতি ও মুসলিম উম্মাহের সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক ফেরদৌস করিম আখনজি ।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed