হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমা অতিক্রম
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুক্রবার (১৮ মে) বিকেল ৫টায় জেলা শহরের মাছুলিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এদিকে নদীর শহরাংশের বাঁধের অনেক স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
এদিকে নদীর শহরাংশের বাঁধ অনেকস্থান ঝুঁকিপূর্ণ থাকায় শহরবাসীর মাঝে উৎকণ্ঠা বিরাজ করছে। পানি বৃদ্ধির কারণে শহরবাসীকে সতর্ক থাকারও আহ্বান জানানো হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত কয়েকদিন হবিগঞ্জে তেমন বৃষ্টিপাত না হলেও হঠাৎ করে বিকেল থেকে খোয়াই নদীর পানি বাড়তে থাকে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নদীর পানি বিপদসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। খোয়াই নদীতে এখন প্রবল স্রোত বইছে। এতে করে আতঙ্কিত হয়ে পড়ে শহরবাসী।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এম এল সৈকত বলেন, গত কয়েকদিন ধরে ভারতে প্রবল বর্ষণ হচ্ছে। ভারতের এই বৃষ্টির পানি খোয়াই নদীতে নেমে নদীতে প্লাবন সৃষ্টি করেছে। বিকেল থেকে নদীর পানি বাড়ছে। বাঁধের ঝুঁকিপূর্ণ অংশগুলোতে পানি উন্নয়ন বোর্ডের পর্যবেক্ষণ রয়েছে। পানি বৃদ্ধির কারণে হবিগঞ্জ শহরবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহীদুল ইসলাম জানান, নদীর পানি আরও খানিকটা বাড়তে পারে। তবে রাত থেকেই নদীর পানি কমতে শুরু হবে বলে আশা করছি। বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলো ইতিমধ্যেই সংস্কার করা হয়েছে। বাঁধের সে অংশগুলোসহ সব স্থানে পর্যবেক্ষণ রয়েছে। কোথাও কোন সমস্যা হবেনা বলে তিনি আশা প্রকাশ করেন।
Related News
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More
হবিগঞ্জে ২০ হাজার টাকা আত্মসাত করতে নিজ বোনকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: পাওনা ২০ হাজার টাকা ফেরত না দিয়ে আত্মসাত করতে বোনকে ছুরিকাঘাতে হত্যারRead More



Comments are Closed