চট্টগ্রামে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: মাদকের আখড়া নামে খ্যাত চট্টগ্রাম নগরের সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোডে বরিশাল কলোনিতে র্যাব ও মাদক বিক্রেতার মধ্যে ‘গুলি বিনিময়’ ঘটনায় দুইজন নিহত হয়েছেন বলে জানা গেছে।
র্যাব-৭ এর এএসপি মিমতানুর রহমানের দাবি, বৃহস্পতিবার রাত ১১টার দিকে চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানাধীন মাদারবাড়ি বরিশাল কলোনিতে র্যাবের সাথে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন।
নিহত হাবিবুর রহমান প্রকাশ ওরফে মোটা হাবিব (৪২) চট্টগ্রামের আঞ্জুরহাট গ্রামে সামশুল আলম প্রকাশের ছেলে। অপরজন মো. মোশাররফ (২২) কুমিল্লার বুডিরচং এর হোসেন মিয়ার ছেলে।
মোটা হাবিবের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ১২টির বেশি মাদক মামলা রয়েছে।
র্যাব কর্মকর্তা জানান, ঘটনাস্থল তল্লাশি করে ৩০,৪০০ পিস ইয়াবা, ১টি বিদেশি পিস্তল, ২টি ওয়ান শুটারগান, ৮ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed