আহলান সাহলান মাহে রমজান
বৈশাখী নিউজ ডেস্ক: আহলান সাহলান মাহে রমজান। শুরু হলো পবিত্র সিয়াম সাধনার মাস রমজান। বৃহস্পতিবার হিজরি ১৪৩৯ সালের শাবান মাসের ত্রিশতম দিন পূর্ণ হলে সূর্যাস্তের পর থেকে শুরু হলো রমজান মাস। শুক্রবার থেকে রোজা পালন শুরু করেন বাংলাদেশসহ অনেক দেশের মুসলিমরা। অবশ্য সময়ের পার্থক্যের কারণে বৃহস্পতিবার থেকেই রোজা শুরু হয়েছে মধ্যপ্রাচ্যসহ অনেক দেশে।
সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য পবিত্র মাস রমজান। এটি কোরআন নাজিলের মাস। এ জন্যই রমজানের গুরুত্ব সর্বাধিক। ইসলামের পাঁচটি মূল ভিত্তির একটি হলো সাওম বা রোজা। প্রতিবছর পবিত্র রমজান মাস জুড়ে সারা বিশ্বের মুসলিমরা সাওম পালন করে আল্লাহর সন্তুষ্টির জন্য।
এ সম্পর্কে মহান আল্লাহতায়ালা পবিত্র কোরআনে বলেছে, ‘হে ইমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া (খোদাভীরুতা) অর্জন করতে পারো। (সূরা বাকারা, আয়াত-১৮৩)।
পুরো রমজান মাস জুড়েই বিশ্ব মুসলিম উম্মাহর মধ্যে এক অন্যরকম ধর্মীয় অনূভূতি বিরাজ করে। সাহরি, ইফতার, তারাবিসহ এ মাসে বেশি বেশি ইবাদতের উপর গুরুত্বারোপ করা হয়েছে। হাদিসে আছে, রমজান মাসের যে কোন ইবাদতে অন্যান্য সময়ের চেয়ে ৭০ গুণ বেশি সওয়াব পাওয়া যায়।
এ মাসেই রয়েছে হাজার রাত্রির চেয়ে মর্যাদা সম্পন্ন শবে কদরের রাত। রমজানের শেষ দশদিনের যে কোন বিজোড় রাতে এই রাত্রি অনুসন্ধান করতে বলা হয়েছে। রমজান মাস শেষেই আসে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় উৎসব ঈদ-উল ফিতর।
Related News
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
ধর্ম ডেস্ক: ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। রোববার (১৩ সেপ্টেম্বর)Read More
তাবলিগ জামাতের উভয় পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা মছব্বিরের
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে তাবলীগ জামাতের উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ারRead More



Comments are Closed