খুলনা সিটির ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
বৈশাখী নিউজ ডেস্ক : খুলনা সিটি করপোরেশন (খুসিক) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মঙ্গলবার সকাল ৮টা থেকে উৎসবমুখর পরিবেশে নগরীর ২৮৯টি কেন্দ্রে শুরু হয় ভোট প্রদান। একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচনে মাত্র দুটি কেন্দ্রে ব্যবহার হচ্ছে ইভিএম। প্রথমবারের মতো খুলনা সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রতীকে অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ভোটকেন্দ্রসহ নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করছেন পুলিশ, র্যাব ও বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় সাড়ে ৯ হাজার সদস্য।
এছাড়া, ৬০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১০ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রয়েছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপিসহ ৫টি রাজনৈতিক দলের প্রার্থী তাদের নিজ নিজ দলীয় নির্বাচনী প্রতীক নিয়ে লড়াই করছেন।
এছাড়া, ৩৩টি সাধারণ ওয়ার্ডে একশ’ ৪৮ জন কাউন্সিলর প্রার্থী এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৮ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। খুলনা সিটি নির্বাচনে ভোটার চার লাখ ৯৩ হাজার ৯৩ জন।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed