Main Menu

সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে পৃথক বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের দুর্বাকান্দা গ্রামের আব্দুর রহিমের পুত্র জুয়েল আহমদ (১৬) ও শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের কাশিপুর গ্রামের ইসহাক আলীর পুত্র আলমগীর মিয়া (২২)।

স্থানীয়রা জানান, দুপুরে দুর্বাকান্দা গ্রামের জুয়েল মিয়া বাড়ির পার্শবর্তী কাইলানী হাওরে ধান কাটতে গিয়েছিলেন। এ সময় বজ্রপাতে আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ দাফনের জন্য হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়েছে।

এদিকে, শাল্লা উপজেলার আটগাও ইউনিয়নের কাশিপুর-শরিফপুর গ্রামের আলমগীর মিয়া ট্রলি চালিয়ে ছায়ার হাওরে যাচ্ছিলেন খলা থেকে কাটা ধান বাড়িতে আনতে। পথেই বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দোলোয়ার হোসেন ও ধর্মাপাশা সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য নূর ইসলাম বজ্রপাতে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।

Share





Related News

Comments are Closed