Main Menu

হবিগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা কারাগারে আবদুল হক (৩৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা ৩৭ মিনিটে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আবদুল হক বাহুবল উপজেলার পূর্ব রসুলপুর গ্রামের মৃত মধু মিয়ার ছেলে।

হবিগঞ্জ জেল সুপার গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সকাল ৬টায় শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দিলে সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’

২০১৪ সালে পারিবারিক বিরোধ নিয়ে দায়ের করা একটি মামলায় আবদুল হককে কারাগারে পাঠান আদালত।

Share





Related News

Comments are Closed