মাধবপুরে ২২ লক্ষ টাকার ভারতীয় শাড়ি ও মদ আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক অভিযানে ২২ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার (৩ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বিজিবি-৫৫ ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এম জাহিদুর রশিদ।
তিনি জানান, বুধবার রাতে বিজিবির তেলিয়াপাড়া বিওপির একটি দল উপজেলার কিবরিয়াবাদ নামক স্থানে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার করে আনা ৭৬৮ পিস শাড়ি জব্দ করে। যার দাম ২২ লাখ ৩৯ হাজার ৫শ’ টাকা। অপরদিকে রাজেন্দ্রপুর বিওপির একদল সদস্য উপজেলার চৈতন্যপুর এলাকা থেকে ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ করে। তবে এ দু’টি অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed