মাধবপুরে বিদ্যুৎস্পৃস্টে ২ শ্রমিক নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের মাধবপুরে ঝড়ের কারণে মাটিতে পড়ে যাওয়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (২ মে) রাত সাড়ে ৮টার দিকে মাধবপুরের আহমদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ধর্মঘর ইউনিয়নের বৈষ্ঠবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে তকবীর হোসেন (৩০) ও একই গ্রামের রফিক আলীর ছেলে হায়দর আলী (১৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় দিকে মাধবপুরে এলাকায় ঝড় হয়। এ সময় আহমদপুর এলাকায় একটি খুঁটি পড়ে গিয়ে বিদ্যুতের তার রাস্তায় পরে যায়। পরে রাত সাড়ে ৮টার দিকে তকবীর হোসেন ও হায়দার আলী ধান মাড়াই কাজ শেষ করে ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় তাদের পা পড়ে থাকা বিদ্যুতের তারে স্পর্শ করলে দুইজন স্পৃষ্ট হন।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed