১০০ টাকার প্রাইজবন্ডের ড্র অনুস্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের সর্বশেষ ৯১তম ড্র অনুষ্ঠিত হয়েছে। ৬ লাখ টাকার প্রথম পুরস্কার বিজয়ী হয়েছে ০৭৬১০১১ নম্বরধারী।
আজ সোমবার (৩০ এপ্রিল) এই ড্র অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাইজবন্ডে দ্বিতীয় পুরস্কার হিসেবে ৩ লাখ ২৫ হাজার টাকা জিতেছে ০১৭৪০০৯ নম্বরধারী। এক লাখ টাকা করে দুটি তৃতীয় পুরস্কারের নম্বর ০৫৭৬২২৫ ও ০৬১৩৪৪৮। প্রতিটি ৫০ হাজার টাকা করে দুটি চতুর্থ পুরস্কারের নম্বর ০২৪৪২৮৩ ও ০৩৭৯২৫৫।
সোমবার ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) মো. সেলিম রেজার সভাপতিত্বে ঢাকা বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে এ ড্র অনুষ্ঠিত হয়।
একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রত্যেক সিরিজের জন্য একই নম্বর) এই ‘ড্র’ পরিচালিত হয় এবং বর্তমানে প্রচলনযোগ্য ১০০ টাকা মূল্যমানের ৫১টি সিরিজ যথা-কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড,কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড,খঢ, খথ, খদ, খন, খপ, খফ, খব, খম, খল, খশ, খষ এবং খস এই ড্র এর আওতাভুক্ত।
এসব সিরিজের অন্তর্ভুক্ত ৪৬টি সাধারণ সংখ্যা পুরস্কারের যোগ্য বলে ঘোষিত হয়। নিম্ন বর্ণিত সংখ্যার বন্ডগুলো সাধারণভাবে প্রতিটি সিরিজের ক্ষেত্রে পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হবে।
প্রতিটি ১০ হাজার টাকা করে ৪০টি পঞ্চম পুরস্কারের নম্বর হলো ০০৪৩০৯১, ০২৮৩৫৮৪, ০৪৫৮৩৬৫, ০৬৪২৬৭৬, ০৭৭৯২৩৯, ০১০০৪০৪, ০৩০৪১৭১, ০৪৮২৪৭৮, ০৬৬৯১৬৫, ০৮০১২৮৬, ০১২৯২৮৪, ০৩৩৫১১৯, ০৪৯১১০৩, ০৬৭৮৯৮৬, ০৮৫৩৮১৫, ০১৫৯২৮৭, ০৩৭২৬৬৬, ০৪৯১৫৭৭, ০৬৮৬৭১৯, ০৮৭১৪৭২, ০১৯৫৮৮৬, ০৩৯৯০০৬, ০৫০৬৩৯০, ০৭০৪২৪৯, ০৮৮০১৮৬, ০২০৭০৬১, ০৪০০৫৯১, ০৫৪৭৮১৭, ০৭০৮২৯১, ০৯১৫২৩৫, ০২২৭৯২৪, ০৪২৫৪৪০, ০৫৬৯৬৫৪, ০৭১০৬২২, ০৯৬৫০১০, ০২৩৭০১৪, ০৪৩২৮১৫, ০৬৩৫৬২২, ০৭২৭৩৭৮, ০৯৭৭৪৫৭।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed