সুনামগঞ্জ, কমলগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে ৩জনের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বজ্রপাতে মো. ইয়াহিয়া আহমদ (৪২) নামে এক ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার (৩০ এপ্রিল) দুপুরের দিকে বজ্রপাতে নিহতের এই ঘটনা ঘটে। একই ঘটনায় আহত হয়েছেন আরেক শ্রমিক আব্দুল্লাহ।
নিহত মো.ইয়াহিয়া আহমদ সিলেটের কানাইঘাট উপজেলার রায়পুর গ্রামের ইলিয়াছ আলীর পুত্র ও আহত আব্দুল্লাহ একই গ্রামের ওয়াতির আলীর পুত্র।
স্থানীয়রা জানান, সোমবার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের মৌগাঁও বাগেরকোনা গ্রামের আব্দুস ছোবহানের বাড়িতে ধান কাটার জন্য আসেন কয়েকজন শ্রমিক। পরে তারা আব্দুস ছোবহানের মালিকানাধীন জমি জামখোলা হাওরের সোনাডুবি বিলের পাড়ে ধান কাটতে যান। ধান কাটার সময় দুপুরের দিকে কালবৈশাখী ঝড়ের সাথে বজ্রপাত হলে ইয়াহিয়া আহমদ ঘটনাস্থলেই মারা যান।
আহত শ্রমিক আব্দুল্লাহকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, একইদিন দুপুর ১টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা আদমপুর ইউনিয়নেরউত্তরভাগ গ্রামে বজ্রপাতে তমিজ উদ্দিন (৩৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। এসময় তার সঙ্গে থাকা ৩টি গরুও ঘটনাস্থলেই মারা যায়।
নিহত তমিজ উদ্দিন আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামের হাজী আব্দুল মতলিবের ছেলে। তিনি ওমান প্রবাসী ছিলেন। কিছুদিন আগে ছুটি কাটাতে দেশে এসেছেন।
জানা যায়, দুপুরে হালকা বৃষ্টির মধ্যে বাড়ির পাশের মাঠে গরু চরাতে যান তমিজউদ্দিন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তার সঙ্গে থাকা ৩টি গরুও মারা যায়।
কমলগঞ্জ থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) গোলাম মোস্তফা বজ্রপাতে মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।
অপরদিকে, এদিন বেলা সাড়ে ১১টার দিকে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দক্ষিণ তেলকুমার হাওরে বজ্রপাতে শামসুল হক (৪০) নামে এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত শামসুল হক উপজেলার জাতুকর্ণপাড়ার গাজী আবদুর রহমানের ছেলে।
জানা যায়, সকালে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে দক্ষিণ তেলকুমার হাওরে ধান কাটছিলেন শামসুল। এসময় বজ্রপাত হলে তার ছাতা ও শরীরে আগুন ধরে যায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা শামসুলকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed