সুনামগঞ্জে লেগুনার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জ পৌরসভার মল্লিকপুরে বিজিবি ক্যাম্পের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়কে লেগুনার ধাক্কায় রুহুল আমীন হৃদয় (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার (৩০ এপ্রিল) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুহুল আমীন হৃদয় পৌরসভার মরাটিলা এলাকার বাসিন্দা আব্দুল হাসিমের ছেলে।
প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে শহরের মল্লিকপুর এলাকায় বিজিবি ক্যাম্পের সামনে একটি মোটরসাইকেলকে পিছন থেকে একটি লেগুনা সজোরে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পড়ে যায়। পরে মোটরসাইকেল আরোহী হৃদয়ের মাথা ফেটে অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে ঘটনাস্থলেই সে মারা যায়।
খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদউল্লাহ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed