Main Menu

মৌলভীবাজারে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজোড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে সামাদ মিয়া (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে তার মৃত দেহ উদ্ধার করা হয়।

সামাদ মিয়া বর্ষিজোড়া গ্রামের করিম মিয়ার ছেলে।

পরিবারের অনেকের দাবী সামাদ সাঁতার কাটা জানে না তাই পুকুরে নেমে গোসল করতে গেলে পানিতে ডুবে মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Share





Related News

Comments are Closed