বাহুবলে সড়ক দুর্ঘটনায় চালকসহ অাহত ৩
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার বৃহত্তম দ্বিগাম্বর বাজারে কাভার্ড ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই গাড়ির চালকসহ ৩ জন অাহত হয়েছে। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে দুটি গাড়ি। রবিবার সকাল ৯টার দিকে এঘটনা ঘটে ।
জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী ট্রাক (ঢাকা মেট্রো ট- ১৫-০২৬৩) ও সিলেট থেকে ঢাকা গামি মোনালিসা ট্রান্সপোর্টে কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ড- ৬৪৪৬) এর মুখোমুখি সংঘর্ষ বাধে। এ সময় কাভার্ড ভ্যানের চালক ও হেলপার গাড়িতেই অাটকা পড়ে যায়। স্থানীয় জনতা অাধা ঘন্টা প্রচেষ্টায় তাদের উদ্ধার করে। এতে দুই গাড়ির চালক সহ ৩ জন অাহত হয়। অাহতদের বাহুবল হাসপাতালে প্রেরন করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের উপর অবৈধ ভাবে সিএনজি অটোরিকশা পার্কিং করে রাখায় একটি সিএনজিকে বাচাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। যদি দুর্ঘটনা কবলিত ট্রাকটি হাইল্যান্ড পার হয়ে মহা সড়কের পশ্চিম পার্শে চলে অাসতো তাহলে বাজারের অনেক ব্যবসায়ী ও পাইকারগণ গাড়ির নিচে চাপা পড়ে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে যেত।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed