নিলামে উঠছে ম্যাডোনাকে লেখা প্রেমপত্র
বৈশাখী নিউজ ডেস্ক: নব্বইয়ের দশকে পপসম্রাজ্ঞী ম্যাডোনা ও প্রয়াত র্যাপার টুপাকের মধ্যে প্রেম ছিলো। বিভিন্ন সময় তাদের ঘনিষ্ঠ অবস্থায়ও দেখা গেছে। বিশ্ব সংগীতে এই দুই তারকার এই প্রেম ছিলো ব্যাপক আলোচিত। তার অন্যতম কারণ ম্যাডোনা একজন শ্বেতাঙ্গ নারী আর টুপাক ছিলেন কৃষ্ণাঙ্গ।
ম্যাডোনাকে লেখা টুপাকের একটি প্রেমপত্র এবার প্রকাশ্যে আসছে। সেই প্রেমপত্র নিলামে তুলছেন ম্যাডোনার এক সময়ের ঘনিষ্ঠজন ডারলেন লুৎজ। আগামী জুনে এর নিলাম অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন তিনি।
জানা গেছে, ম্যাডনাকে ১৯৯৫ সালে এই প্রেমপত্র লিখেছিলেন টুপাক। সেখানে লেখা আছে, ‘তুমি হয়তো একজন কৃষ্ণাঙ্গ শিল্পীর সঙ্গে প্রেম করে অনেক সম্মান অর্জন করতে পারবে। কিন্তু আমি শ্বেতাঙ্গ কারও সঙ্গে প্রেম করলে এটা আমার ভক্তরা ভালোভাবে নেবে না।’
এই পত্রের মাধ্যমে টুপাক সম্পর্কের ইতি টানতে চেয়েছেন, সেটা অনেকটা স্পষ্ট। আর অবশেষে সেটাই হয়েছিলো। তারপর থেকেই ম্যাডোনার সঙ্গে টুপাকের দূরত্ব বাড়তে থাকে। এই চিঠি লেখার বছর দেড়েক পর খুন হন টুপাক।
এর আগে, প্রেমপত্র নিলামে তোলার ঘোষণা দেয়ার কারণে ডারলেন লুৎজের বিরুদ্ধে মামলা করেছিলেন ম্যাডোনা। চিঠিসহ ম্যাডোনার আরও কিছু ব্যক্তিগত সামগ্রী নিলামে তোলার ঘোষণা দেন লুৎজ। এটা জানতে পেরে ম্যাডোনা অভিযোগ করেন, তার অজান্তেই একান্ত ব্যক্তিগত সামগ্রী নিলামে তুলে ব্যক্তিজীবনে হস্তক্ষেপ করেছেন ডারলেন লুত্জ। ম্যাডোনার অভিযোগের ভিত্তিতে তখন নিলাম স্থগিত হয়ে যায়।
সম্প্রতি সেই মামলার রায় দেয়া হয়েছে। আর তাতে হেরে গেছেন ম্যাডোনা। ফলে ম্যাডোনা-টুপাকের প্রেম কাহিনী প্রকাশ্যে আসতে এখন আর কোন বাধা নেই।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed