বড়লেখায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় আব্দুল মালিক বটল (২৮) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
গত সোমবার দিবাগত রাত একটার দিকে উপজেলার বোবারতল ষাটঘড়ি এলাকার টিলার নিচের পাহাড়ি ছড়া থেকে লাশটি উদ্ধার করা হয়।আব্দুল মালিক উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারতল ষাটঘরি এলাকার আব্দুর রহমানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়- গত রোববার দিবাগত রাত দেড়টার দিকে তাঁর বর্তমান বসতবাড়ির উদ্দেশ্যে রওনা হন। কিন্তু বাড়িতে আর ফেরেননি। বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁকে পাননি। লাশের মাথায় ধারালো অস্ত্রের আঘাত ও গলা কাটা ছিল।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, ‘লাশের গলা কাটা ছিল। ময়না তদন্তের জন্য লাশ মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed