মৌলভীবাজারে তিন ছাত্রদল নেতা কারাগারে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: পুলিশ এসল্ট মামলায় মৌলভীবাজার জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গত ৫ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার সিলেট আগমনে সময় স্বাগতম জানাতে শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরে সমবেত হন মৌলভীবাজার বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ।
সে দিন পুলিশের উপর হামলার অভিযোগে পুলিশ বাদী হয়ে এসল্ট মামলা দায়ের করে।
এই মামলায় সোমবার (২৩ এপ্রিল) মৌলভীবাজার জেলা জজ আদালতে মৌলভীবাজার জেলা ছাত্রদলের আহবায়ক, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জিএমএ মুক্তাদীর রাজু, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সারওয়ার মজুমদার ইমন আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed