কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কনস্টেবলের
সুনামগঞ্জ প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় দক্ষিণ সুনামগঞ্জ থানার কনস্টেবল ইমান আলী (২০) নিহত হয়েছেন। তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কুঞ্জবন গ্রামের আব্দুল করিমের পুত্র।
সুনামগঞ্জ-সিলেট সড়কের জয়কলস আহসানমারা সেতু এলাকায় গতকাল সোমবার সন্ধ্যায় কাভার্ড ভ্যানের ধাক্কায় তার মৃত্যু হয়। এ ঘটনায় থানার এএসআই মীর হোসেন (৪২) আহত হয়েছেন। তারা দুুজনই দক্ষিণ সুনামগঞ্জ থানায় কর্মরত ছিলেন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার চৌধুরী হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, থানা থেকে এএসআই মীর হোসেন ও কনস্টেবল ইমান আলী মোটরসাইকেলে করে উপজেলার নোয়াখালি বাজারে যাচ্ছিলেন। জয়কলস আহসানমারা সেতুর কাছে পৌঁছলে সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মীর হোসেন ও ইমান আলী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে এএসআই মীর হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর আহত ইমান আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত সাড়ে ১০টার দিকে ইমান আলীর মৃত্যু হয় ।
পুলিশ কাভার্ড ভ্যান চালক সুমন মিয়া (৪০) ও তার সহকারী রিপন মিয়াকে (৩০) আটক করেছে বলে জানিয়েছেন ওসি।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed