শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক : ১৪তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) । সোমবার এ ফল প্রকাশ করা হয়।
এই পরীক্ষায় স্কুল-২ পর্যায়, স্কুল পর্যায় এবং কলেজ পর্যায়ে মোট ১ লাখ ৬৬ হাজার ৩১৮ জন প্রার্থী অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৯ হাজার ৮৬৩ জন। এই উত্তীর্ণদের মধ্যে স্কুল-২ পর্যায়ে রয়েছেন ৬২৪ জন, স্কুল পর্যায়ে ১৫ হাজার ৩৬২ জন এবং কলেজ পর্যায়ে রয়েছেন ৩ হাজার ৮৭৭ জন।
১৪তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল পর্যায়-২-এ ২৩টি, স্কুল পর্যায়ে ২৩টি এবং কলেজ পর্যায়ে ৩৫টিসহ মোট ৮১টি বিষয়ে লিখিত পরীক্ষা নেওয়া হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে ওয়েবসাইট ও এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
পরীক্ষার ফলাফল জানতে http://www.ntrca.gov.bd ও http://ntrca.teletalk.com.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। এছাড়া উত্তীর্ণ প্রার্থীদের টেলিটক থেকে এসএমএস-এর মাধ্যমেও ফলাফল জানিয়ে দেওয়া হবে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed