হবিগঞ্জে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ১
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার রতনপুর নামকস্থানে পিকআপ ও সিএনজি সংঘর্ষে মানিক মিয়া (৪৫) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪জন।
নিহত মানিক মিয়া চুনারুঘাট উপজেলার জিকুয়া শেখের হাটি গ্রামের ফারুক মিয়ার ছেলে। রবিবার বিকাল ৫টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার রতনপুর নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, শায়েস্তাগঞ্জ থেকে সিএনজি যোগে হবিগঞ্জ যাওয়ার পথিমধ্যে রতনপুর নামক স্থানে পৌঁছামাত্রই শায়েস্তাগঞ্জগামী একটি পিকআপ সিএনজিটিকে চাপ দেয় । এসময় সিএনজি যাত্রী মানিক মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াছিনুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed