শ্রীমঙ্গলে প্রশ্নফাঁসকারী চক্রের ৪জন আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে প্রশ্নপত্র ফাঁসকারী প্রতারক চক্রের মুল হোতা শওকতসহ চার জনকে আটক করেছে র্যাব। র্যাব জানায়, মঙ্গলকার রাতে শ্রীমঙ্গল উপজেলার বিরাইমপুর এলাকার বাবলার স্কুলের পাশে থেকে তাদের আটক করা হয়। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেনসহ র্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলো শ্রীমঙ্গল উপজেলার বিরাইমপুর এলাকার মো: মুকবুল আলীর পুত্র মো: শওকত হোসেন (১৯), সৌরভ হোসেন (২১), শ্যামলী আবাসিক এলাকার মো: আব্দুল মালেকের পুত্র মো: আব্দুল কাদির (১৭) ও হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার শেরপুর গ্রামের মো: আব্দুল কুদ্দুস মিয়ার পুত্র মো: হৃদয় মিয়া (১৭)। র্যাব এসময় তাদের কাছ থেকে ৬৯টি স্ক্রিনশটপাতা, ৫টি মোবাইল ফোন, ৯টি সিমকার্ড ও ৪টি মেমরীকার্ড উদ্ধার করে।
র্যাব আরো জানায়, গ্রেফতারকৃত চক্রটি সিলেটসহ বিভিন্ন জেলায় ফেইসবুক আইডি, মেসেঞ্জার, ইমোর মাধ্যমে প্রশ্ন আদান-প্রদান করে থাকে এবং গ্রেফতারকৃত শওকত বিভিন্ন অবৈধ ওয়েব সাইট ব্যবহার করে সাধারণ লোকের ফেইসবুক আইডি পাসওয়ার্ড হ্যাক করে। প্রশ্ন ফাঁস করার জন্য হ্যাককৃত আইডি গুলো নিজেই ব্যবহার করে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed