আন্তর্জাতিক রুটের টিকিটে বিমানের ২০ শতাংশ মূল্যছাড়
বৈশাখী নিউজ ডেস্ক: ছয়টি আন্তর্জাতিক রুটের টিকিটে বিশেষ ছাড় দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ১৯ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া তিন দিনব্যাপী ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম মেলা উপলক্ষে এ ছাড় দেয়া হয়েছে।
সোমবার (১৬ এপ্রিল) বিমান বাংলাদেশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন (টোয়াব) আয়োজিত দেশের সর্ববৃহৎ এই আন্তর্জাতিক পর্যটন মেলার টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলা উপলক্ষে দেশি-বিদেশি পর্যটকদের উৎসাহিত করতে এবং ভ্রমণ পিপাসুদের জন্য ঢাকা থেকে ব্যাংকক, সিংগাপুর, ইয়াঙ্গুন, কুয়ালালামপুর, কোলকাতা ও কাঠমান্ডু রুটে ইকোনমি ক্লাসে বিমান ২০ শতাংশ ছাড় দেবে।
প্রসঙ্গত, মেলা চলাকালীন বিমানের স্টল থেকে আন্তর্জাতিক অন্যান্য রুটে ৭ শতাংশ এবং অভ্যন্তরীণ রুটে ১০ শতাংশ ছাড়ে টিকিট কেনা যাবে।
এছাড়াও মেলা পরিদর্শনে আসা দর্শনার্থীদের জন্য প্রবেশ টিকেটে র্যাফেল ড্র-এর মাধ্যমে সৌজন্য টিকেটের ব্যবস্থা থাকবে। যেখানে পুরস্কার হিসেবে থাকছে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে কাপল রিটার্ন টিকেট।
Related News
এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে!
পর্যটন ডেস্ক: উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ভুক্ত ছয়টি দেশে ভ্রমণের জন্য বহুল প্রতীক্ষিত একক পর্যটনRead More
বাংলাদেশি রোগীদের চিকিৎসা যাত্রা সহজ করতে মালয়েশিয়ার নতুন উদ্যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশি রোগীদের মালয়েশিয়ায় চিকিৎসা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও রোগীবান্ধব করতে উদ্যোগRead More



Comments are Closed