শ্রীমঙ্গলে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
শ্রীমঙ্গল সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাদির বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বেপরোয়া ট্রাকের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সরুফ মিয়া (৪৫) উপজেলার সিন্দুরখাল ইউনিয়নের নওয়াগাঁও এলাকার মৃত মনাই মিয়ার ছেলে।।
স্থানীয়রা জানান, বাইসাইকেল চালিয়ে কাজে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহন হন সরুফ মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থার অবনতি হলে সরুফ মিয়াকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed