কমলগঞ্জে মঙ্গল শোভাযাত্রা আর সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলা বর্ষবরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মঙ্গল শোভাযাত্রা আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলা নববর্ষ ১৪২৫ বঙ্গাব্দকে বরণ করা হয়। শনিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন চত্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ ও থানার ওসি মো: মোকতাদির হোসেন পিপিএম এর নেতৃত্বে উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা কমলগঞ্জ পরিষদ চত্বরে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকালে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বর্ষবরণ উপলক্ষে উপজেলা প্রশাসন চত্বরের ভিতর দিনব্যাপী মেলাও বসে।
শনিবার সকাল ৯টা থেকে শমশেরনগর আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলে বর্ষ বরণের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্কুলের শিশু শিল্পীরা এ অনুষ্ঠানে নৃত্য ও গান পরিবেশন করে ছাত্র, শিক্ষক ও অভিভাবকরা এক সাথে মধ্যাহ্ন ভোজ সম্পন্ন করেন।
শমশেরনগর বিএএফ শাহীন কলেজেও মঙ্গল শোভাযাত্রা শেষে কলেজের শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শাহীন কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী মেলাও বসে। তাছাড়া পতনউষার ইউনিয়নের শহীদনগর বাজারে শাপলা সবুজ সংঘের উদ্যোগে ২ দিনব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়।
এদিকে বাংলা পুঞ্জিকাকে অনুসরণ করে কমলগঞ্জের চা বাগানগুলিতে রোববার (১৫ এপ্রিল) বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনে বাংলা নব বর্ষকে বরণ করে। তার সাথে হিন্দু ধর্মীয় ব্যবসা প্রতিষ্ঠানে রোববার শুভ হালখাতার মাধ্যমে বর্ষ বরণ করা হয়।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed