কোটা আন্দোলন চলবে, ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি চাকরিতে কোটা সংস্কারের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনির্দিষ্ট বক্তব্য না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ‘কোটা সংস্কার আন্দোলন’র প্রধান সমন্বয়ক রাশেদ খান।
মঙ্গলবার (১০ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
রাশেদ খান বলেন, ‘আমরা গতকাল সোমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে সচিবালয়ে আলোচনা করে ৭ মে পর্যন্ত আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু আমাদের এ সিদ্ধান্ত সারা দেশের ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে। তাই আমরা এখন সিদ্ধান্ত পরিবর্তন করেছি। আমরা কোটা সংস্কারের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনির্দিষ্ট বক্তব্য না দেওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাবো।’
আন্দোলনে সরকারি বেসরকারি সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ থাকবে। এছাড়া আজ মঙ্গলবার (১০ এপ্রিল) থেকে সকল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলেজ পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জনের কথাও তিনি জানান।
তিনি বলেন, ‘আমরা যখন গতকাল সচিবালয়ে আলোচনা করছিলাম তখনই কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সংসদে বলেছেন এই আন্দোলনের সঙ্গে জড়িতদের মধ্যে ৮০ শতাংশ নাকি রাজাকারের বাচ্চা। তাঁর এই বক্তব্যের নিন্দা তীব্র জানাই এবং এমন গর্হিত বক্তব্য প্রত্যাহারের দাবি জানাই।’
রাশেদ খান আরও বলেন, ‘আজ অর্থমন্ত্রী বলেছেন যে এই বাজেটের আগে কোটা সংস্কার সম্ভব নয়। এতে বুঝা যায় সরকার আমাদের এক মাসের আশ্বাস দিলেও তারা এই সংস্কার করতে চায় না। তাই আমরা এখন সুনির্দিষ্ট বক্তব্য না আসা পর্যন্ত রাস্তা ছাড়ব না।’
Related News
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More
ধামরাইয়ে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অজ্ঞাতনামা পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More



Comments are Closed