সিলেটে দুর্ধর্ষ ডাকাতি, আটক ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট শহরতলীর শাহপরান উপশহর এলাকায় বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শাহপরান উপশহর এলাকার এ বøকের ৫নং রোডের বাসিন্দা মো. আব্দুল মজিদের ৪নং বাসায় এ ডাকাতি সংগঠিত হয়। সোমবার ভোররাতে ৭/৮ জনের ডাকাতদল বাসায় ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে আসবাবপত্র ভাংচুর করে নগদ ৬০ হাজার টাকা ও ২০ ভরি স্বর্ণলংকার সহ বাসার মুল্যবান কাগপজত্র নিয়ে যায়। এসময় পালিয়ে যাওয়ার সময় জনতা এক ডাকাতকে আটক করে।
শাহপরান থানার ওসি আখতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে এবং জনতার হাতে আটক চৌদ্দগ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র আরিফুল ইসলাম সজিব (২৬) নামে এক ডাকাতকে আটক করে থানায় নিয়ে আসে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed