Main Menu

কুলাউড়ায় পাঁচ প্রতিষ্টানকে জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধিঃ বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুলাউড়া উপজেলার বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্টানে অভিযান চালিয়েছে। বুধবার কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে ব্যবসায়ীক লাইসেন্স না নেয়া, অতিরিক্ত দাম লিখে বিদেশী প্রসাধনী বিক্রি, খাবারের অযোগ্য বাসি রুটি বিক্রি , মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করাসহ ৫টি প্রতিষ্টানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে নাজমা রেষ্টুরেন্টকে ৩ হাজার, কুটুম বাড়ী রেষ্টুরেন্টকে ৩ হাজার ৫শ, পাঞ্জেরী ডিপার্টমেন্টাল স্টোরকে ৫শ, আনোয়ারা জেনারেল স্টোরকে ৩ হাজার ৫শ ও দিলমন কিটনাশক স্টোরকে ১ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলার উপজেলা সেনেটারী ইন্সপেক্টর জসিম উদ্দিনসহ সংশ্লিষ্ট থানা পুলিশ।

Share





Related News

Comments are Closed