কমলগঞ্জে ৩টি দোকান ভূস্মিভূত, ১০ লাখ টাকার ক্ষতি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের চিৎলিয়া আমতলা বাজারে অগ্নিকান্ডে ৩টি দোকান পুড়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১০টায় এ ঘটনাটি ঘটে।
আলীনগর ইউনিয়ন পরিষদ ও কমলগঞ্জ উপজেলা অগ্নি নির্বাপক কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টায় চিৎলিয়া আমতলা বাজারে মুন্সী ট্রেডার্স নামের দোকানে আকস্মিকভাবে আগুন লাগে। মুহুর্তের মধ্যেই আগুন লেলিহান ছড়িয়ে পড়ে আব্দুল মালেক ট্রেডার্স, মা ফর্মেসী ও একটি সিএনজি অটোরিক্সা ওয়ার্কশপে। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা অগ্নি নির্বাপক দলও শ্রীমঙ্গল অগ্নি নির্বাপক দল ঘটনাস্থলে আসার আগেই ঘরসহ তিনটি দোকান সম্পূর্ণরুপে পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত আব্দুল মালেক ট্রেডার্সের মালিক মো: বদরুল হোসেন, মা ফার্মেসীর মালিক মো: আলাউদ্দীন ও সিএনজি অটোরিক্সা ওয়ার্কশপের মালিক মো: আলাতাফ হোসেন জানান, ভয়াবহ এ আগুনে ঘরসহ দোকানের সব মালামাল পুড়ে কম পক্ষে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক অগ্নিকান্ড ও ক্ষয়ক্ষতি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্তরা আবেদন করলে সরকারীভাবে কিছুটা ক্ষতিপূরণ পাবে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed