জগন্নাথপুুরে ঝড়-তুফানে ২০টি স্থাপনার ক্ষতি
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে গত দুইদিনের ঝড়-তুফানে বড়-ধরনের কোন ক্ষয়ক্ষতি না হলেও কাঁচা-ঘরবাড়ী, গাছ-পালাসহ বিভিন্ন টিনের প্রায় ২০টি স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার বিকাল ৪টার দিকে জগন্নাথপুর উপজেলার ওপর দিয়ে প্রচন্ড ঝড়বৃষ্টি বয়ে যায়। এতে করে পৌরসভাসহ উপজেলার আটটি ইউনিয়নের গাছ-পালা-ঘরের চালের টিন উড়ে অন্যত্র গিয়ে পড়ে।
এদিকে বৃহস্পতিবার রাত আটটার দিকে প্রায় ঝড় তুফান বয়ে যায় উপজেলার ওপর দিয়ে। গত দুইদিনের ঝড় তুফানে বিদ্যুৎ ঘন্টার পর ঘন্টা বন্ধ হয়ে পড়ে।
স্থানীয় বিদ্যুৎ অফিস জানিয়েছে, ঝড়ে বিদ্যুতের লাইনে ক্রটি দেখা দেওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তবে বিদ্যুৎ সরবরাহ সচল করতে কাজ চলছে।
Related News
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জায়গা-জমি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধRead More
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More



Comments are Closed