নবীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ৫ জন। এর মাঝে গুরুতর আহত ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টায় নবীগঞ্জ উপজেলার পিটুয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমল চন্দ্র ভৌমিক জানান, সিলেট থেকে হবিগঞ্জমুখী একটি বিরতিহীন বাস ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলার পিটুয়া নামক স্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
এক পর্যায়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় নিহত ৩ জন বাসযাত্রীই ঘটনাস্থলে প্রাণ হারান। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কারও পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
Related News
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতেRead More



Comments are Closed