২৯ মার্চ থেকে এইচএসসি’র কোচিং বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: যেসব কোচিং সেন্টার এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে, সেগুলো ২৯ মার্চ থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২৭ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব আবু আলী মো. সাজ্জাদ বলেন, ‘ আগামী ২ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। এর চারদিন আগে অর্থাৎ ২৯ মার্চ থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।’
শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র অনুযায়ী, পাবলিক পরীক্ষা শুরু হওয়ার সাতদিন আগে থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা রয়েছে। তবে ২ এপ্রিল থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার চারদিন আগে অর্থাৎ ২৯ মার্চ থেকে সব কোচিং সেন্টর বন্ধের নির্দেশ দিলো শিক্ষা মন্ত্রণালয়।
Related News
হংকংয়ে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ৫৪ লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। বিশ্বেরRead More
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More



Comments are Closed