তাহিরপুরে পাশবিকতার শিকার ৫ বছরের কন্যা শিশু
তাহিপরপুর সংবাদদাতা: সুনামগঞ্জের তাহিরপুরে আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণ করেছে এক যুবক। রোববার বিকেলে উপজেলার বড়দল উওর ইউনিয়নে ব্রাহ্মণগাঁও গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ এদিন রাতেই অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেফতার করেছে।
ভিকটিমের পরিবার ও পুলিশ জানায়, উপজেলার ব্রাহ্মণগাঁওয়ের তাজুল ইসলামের ছেলে মুসলিম উদ্দিন (১৮) একই গ্রামের প্রতিবেশী হতদরিদ্র পরিবারের ৫ বছর বয়সী এক শিশুকন্যাকে গ্রামের পার্শ্ববর্তী বেকির বিলের নির্জন স্থানে নিয়ে গিয়ে রোববার বিকেলে ধর্ষণ করে।
এক পর্যায়ে ওই শিশুর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে শিশুটিকে বিলে ফেলে রেখে মুসলিম ঘটনাস্থল ত্যাগ করে। এদিকে পরিবারের লোকজন সন্ধ্যা ঘনিয়ে এলেও ওই শিশুকে বাড়িতে না পেয়ে গ্রামের লোকজনকে নিয়ে সন্ধান চালিয়ে সন্ধ্যায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করে।
জিজ্ঞাসাবাদে শিশুটি গ্রামবাসীকে জানায়, প্রতিবেশী মুসলিম আইসক্রীম খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে বিলে তার ওপর এমন নির্যাতন করে ফেলে রেখে চলে আসে।’
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল ডা. মির্জা রিয়াদ হাসান জানান, শিশুটির ওপর যে ধরণের পাশবিক নির্যাতন করা হয়েছে তাতে গোপনাঙ্গ ছিড়ে অতিরিক্ত রক্ষক্ষরণের কারণে সে গুরুতর অসুস্থ্য হয়ে পড়েছে। সোমবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এদিকে এ ঘটনা থানা পুলিশকে অবহিত করা হলে রাতেই ওসির নেতৃত্বে থানা পুলিশ ও বাদাঘাট পুলিশ ফাঁড়ির দুটি টিম অভিযানে নেমে রাত সোয় ১১টার দিকে অভিযুক্ত মুসলিমকে গ্রামের এক আত্মিয়ের বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর জানান, বিষয়টি অমানবিক, গ্রেফতারকৃত মুসলিম ধর্ষণের দায় স্বীকার করেছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলা করাগারে প্রেরণ করা হয়।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed