Main Menu

শ্রীপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বৈশাখী নিউজ ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুর রউফ হাওলাদার (৩৮) নামের একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ডাকাত বলে দাবি পুলিশের।

মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে শ্রীপুরের গোসিংগা ইউনিয়নের পটকার ভূইয়ার ভিটা এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুটি চায়নিজ কুড়াল, তিনটা দা উদ্ধার করেছে পুলিশ।

নিহত আব্দুর রউফ হাওলাদার শরিয়তপুরের গোসাইরহাট থানার শিবপুর এলাকার আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে।

শ্রীপুর থানার এএসআই মো. জয়নাল আবেদীন বলেন, একদল ডাকাত গভীর রাতে পটকার ভূইয়ার ভিটা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় শ্রীপুর থানার টহল পুলিশের একটি গাড়ি ওই এলাকা পার হওয়ার সময় ডাকাতরা তাদের দিকে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি করলে এক ডাকাত গুলিবিদ্ধ হয়, অন্যরা পালিয়ে যায়।

রউফের বিরুদ্ধে নয়টি ডাকতির মামলাসহ বিভিন্ন অভিযোগে মোট ১৬টি মামলা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

Share





Related News

Comments are Closed