মাদ্রাসা ছাত্র মুজাম্মিল হত্যাকারীদের গ্রেফতার দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার আমবাড়ি এলাকায় ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষে মাদ্রাসা ছাত্র মাওলানা মুজাম্মিল হোসেন নিহতের ঘটনায় প্রতিবাদে বুধবার বিকেলে জৈন্তাপুর উপজেলা সদরের বটতলায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় ৪৮ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার এবং শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: আব্দুল্লাহ । সভায় বক্তারা বলেন, মুজাম্মিল হোসেন ছিলেন একজন মেধাবী ছাত্র। তাকে হত্যার ঘটনার সাথে যারা জড়িত তাদের কে গ্রেফতার করতে পুলিশ প্রশাসনের কাছে দাবী জানানো হয়। জৈন্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে ভন্ডদের আস্তানা ধ্বংস করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। বক্তারা আরো বলেন, যারা আমাদের এক ভাই কে হত্যা করেছে তাদেরকে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবী করা হয়।
সভায় বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, মাওলানা আহমদ হোসেন চিল্লা, আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ আলী, কানাইঘাট দারুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলনা আলিম উদ্দিন দুলর্ভপুরী, হরিপুর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ইউসুফ আলী শ্যামপুরী, মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, কাজির বাজার মাদ্রাসার মাওলানা রশিদ মকবুল, হরিপুর মাদ্রাসার শিক্ষা সচিব নজরুল ইসলাম,মাওলানা কবির আহমদ রেঙ্গা, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মৌলভী রহমত উল্লাহ, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ফতেপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, বড়চতুল ইউপি চেয়ারম্যান আবুল হোসাইন চতুলী, চারিকাটা ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, সমাজসেবী এম ইসমাইল আলী আশিক। সভা পরিচালনা করেন মাওলানা আব্দুল জব্বার জৈন্তাপুরী ।
প্রতিবাদ সভার শুরুতে জৈন্তাপুর, গোয়াইনঘাট,কানাইঘাট সহ বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে কওমী মাদ্রাসার ছাত্র ও মুসল্লীরা সভায় যোগ দেন। হাজার হাজার ছাত্র জনতার উপস্থিতির কারনে সিলেট-তামাবিল সড়কে যান বাহন চলাচল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। প্রতিবাদ সভা কে ঘিরে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা সদর সহ পার্শ্ববর্তী এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়। সভায় শহীদ মুজাম্মিল হোসেনের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
Related News
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।Read More
বিশ্বনাথে বাসায় গিয়ে ছাত্রদল নেতাকে ‘পেটালেন’ ছাত্রলীগ নেতা
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ফেসবুক পোস্টের জেরে এক ছাত্রদল নেতাকে তার বাসায়Read More



Comments are Closed