কত কোটির সম্পত্তি রেখে গেলেন শ্রীদেবী?
বৈশাখী নিউজ ডেস্ক : বলিউডের প্রথম ‘ফিমেল সুপারস্টার’ বলা হয় তাকে। দুবাই থেকে যখন তার মৃত্যুর খবর এসে পৌঁছায়, তখন শোকে মুহ্যমান হয়ে পড়ে গোটা দেশ। কিন্তু, শ্রীদেবী কত কোটির সম্পত্তি রেখে গেলেন জানেন?
রিপোর্টে প্রকাশ, শ্রীদেবীর বেশ কয়েকটি বাংলো রয়েছে। যার মধ্যে ৩টি বাংলো অত্যন্ত বিলাসবহুল। দামি গাড়ি কেনা ছিল তার অন্যতম প্রিয় শখ। যার মধ্যে মার্সিডিজ, অডির মত গাড়ি রয়েছে। শোনা যাচ্ছে, প্রায় ২৪৭ কোটির সম্পত্তি রেখে গিয়েছেন শ্রী।
পাশাপাশি শুটিং-এর সময় অন্য কারও ভ্যানিটি ভ্যান পছন্দ ছিল না। ফলে, তার নিজেরই একটি ভ্যানিটি ভ্যান ছিল। যার মূল্য ৬২ কোটি টাকা। পাশাপাশি তার দামি পোশাক, ব্র্যান্ডেড ঘড়ি, সানগ্লাস এবং গয়না তো রয়েছেই। সবকিছু মিলিয়ে শ্রীদেবীর মোট সম্পত্তির পরিমাণ এখনও স্পষ্ট করে জানা যায়নি।
২০১২ সালে ‘ইংলিশ ভিংলিশ’ দিয়ে বলিউডে কামব্যাক করেছিলেন শ্রীদেবী। ওই সিনেমার জন্য তিনি পারিশ্রমিক নিয়েছিলেন ৫ কোটি।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed