Main Menu

ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের গৌরীপুরের রামগোপালপুরে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার রামগোপালপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত ময়মনসিংহের ফুলবাড়িয়ার তরিকুর রহমান (৩০) ও নেত্রকাণার কেন্দুয়ার হিরো মিয়া (৪০) ছাড়া হতাহতদের নাম জানা যায়নি।

ইশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহফুজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে চারজন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়ার পর আরো একজনের মৃত্যু হয়।

Share





Related News

Comments are Closed